সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Welcome Message from ABTA

  Welcome to ABTA SONARPUR - II 📢 এবিটিএ সোনারপুর জোনাল কমিটি আপনাকে স্বাগত জানাচ্ছে।  এবিটিএ সোনারপুর জোনাল কমিটি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে এই পোর্টালটি ভিজিট করুন । অতিরিক্ত তথ্য জানতে জোনাল সম্পাদকের সঙ্গে যোগাযোগ করুন।
সাম্প্রতিক পোস্টগুলি

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর-২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫ সোনারপুর, ১৫ নভেম্বর, ২০২৫ : “সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে”—বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি দার্শনিক ও সংগীতকার রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষা চিন্তাকে সামনে রেখে আজ শনিবার ১৫ ই নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫। সম্মেলনটি অনুষ্ঠিত হলো, তেঁতুলবেড়িয়া অনুকূলচন্দ্র হাইস্কুলের সাভাগৃহে। সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সোনারপুর - ২ আঞ্চলিক শাখার সহ-সভাপতি সাথি ননীগোপাল সেন মহাশয়। সভাপতিমন্ডলীর আসন গ্রহণ করেন ননীগোপাল সেন, মধুমিতা চক্রবর্তী, সুমিত রায়। মিনিটস কমিটির দায়িত্ব পালন করেন সঞ্চারী পুরকাইত এবং কমল পাত্র। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক কমিটির প্রাক্তন দু’জন সম্পাদককে (শ্রদ্ধেয় মানস কোলে ও শ্রদ্ধেয় মৌলিনাথ চৌধুরী) শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের নগর ও মঞ্চের নামকরণ করা হয়। শ্রদ্ধেয়...