সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর-২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫ সোনারপুর, ১৫ নভেম্বর, ২০২৫ : “সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে”—বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি দার্শনিক ও সংগীতকার রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষা চিন্তাকে সামনে রেখে আজ শনিবার ১৫ ই নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন - ২০২৫। সম্মেলনটি অনুষ্ঠিত হলো, তেঁতুলবেড়িয়া অনুকূলচন্দ্র হাইস্কুলের সাভাগৃহে। সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সোনারপুর - ২ আঞ্চলিক শাখার সহ-সভাপতি সাথি ননীগোপাল সেন মহাশয়। সভাপতিমন্ডলীর আসন গ্রহণ করেন ননীগোপাল সেন, মধুমিতা চক্রবর্তী, সুমিত রায়। মিনিটস কমিটির দায়িত্ব পালন করেন সঞ্চারী পুরকাইত এবং কমল পাত্র। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সোনারপুর ২ আঞ্চলিক কমিটির প্রাক্তন দু’জন সম্পাদককে (শ্রদ্ধেয় মানস কোলে ও শ্রদ্ধেয় মৌলিনাথ চৌধুরী) শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের নগর ও মঞ্চের নামকরণ করা হয়। শ্রদ্ধেয়...

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি,সোনারপুর II, সম্পাদকীয় প্রতিবেদন ২০২৫

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি,সোনারপুর II, সম্পাদকীয় প্রতিবেদন ২০২৫ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি,সোনারপুর II, সম্পাদকীয় প্রতিবেদন ২০২৫ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) সোনারপুর - ২ আঞ্চলিক কমিটি দক্ষিণ ২৪ পরগনা সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব মানস কোলে নগর মৌলিনাথ চৌধুরী মঞ্চ স্থান : তেঁতুলবেড়িয়া অনুকূলচন্দ্র হাই স্কুল তারিখ : ১৫ই নভেম্বর ২০২৫ শনিবার আমাদের ওয়েব পোর্টাল : ক্লিক করুন 👉 সোনারপুর ২ আঞ্চলিক শাখা অনুষ্ঠানসূচী ২ : ১৫ মিনিট : সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান। ২ : ২০ মিনিট : সভাপতি মন্ডলী, স্টিয়ারিং কমিটি ও মিনিটস কমিটি গঠন। ২ : ২৫ মিনিট : শোক প্রস্তাব বেশ ও নীরবতা পালন। ২ : ৩০ মিনিট : উদ্বোধনী সংগীত পরিবেশন। ২ : ৩৫ মিনিট : উদ্বোধন। ২ : ৪৫ মিনিট : সম্পাদকীয় প্রতিবেদন ও হিসাব পেশ। ৩ : ১০ মিনিট : নেতৃবৃন্দের বক্তৃতা। ৩ : ৩০ মিনিট : খসড়া প্রতিবেদনের উপর আলোচনা। ৪ : ২০ মিনিট : প্রতিবেদন, প্রস্তাব ও হিসাব অনুমোদন। ৪ : ৪৫ মিনিট : ধন্যবাদ জ্ঞাপন ও সভাপতি মন্ডলীর সমাপ্তি ভাষণ। শোক প্রস্তাব : নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, সোনারপুর - ২ আঞ্চলিক শাখার একাদশতম ত্রিবার্ষিক সম্মেলন...

ABTA সোনারপুর - ২ নং জোনাল কমিটির সাধারণ সভা

ABTA সোনারপুর - ২ নং জোনাল কমিটির সাধারণ সভা ABTA সোনারপুর - ২ নং জোনাল কমিটির সাধারণ সভা সুপ্রিয় সাথি, আগামী ৩০/১১/২০২৪ তারিখ শনিবার ABTA সোনারপুর - ২ নং জোনাল কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে এবিটিএ সোনারপুর ২ নং জোনাল কমিটির সমস্ত সদস্যদের উপস্থিত থাকার জন্য সংগঠনের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। আপনার সহৃদয় উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি ঘটাবে এই প্রত্যাশা রাখছি। 🧭 সময় : ঠিক বেলা ৩ টে। 🏤 স্থান : বোড়াল হাইস্কুল। বোড়াল, কলকাতা ৭০০১৫৪ বিনীত, সংগ্রামী অভিনন্দন সহ সম্পাদক, আলী হোসেন, সোনারপুর জোনাল কমিটি।

শিক্ষা ও সাহিত্য - গ্রাহক ২০২৪

শিক্ষা ও সাহিত্য সংখ্যা সংগ্রহ করুন যাঁরা এই সংখ্যা পাচ্ছেন

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্ট্যান্ডিং কমিটি

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্ট্যান্ডিং কমিটি

সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি Results of cultural competition সোনারপুর ২ আঞ্চলিক কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল 

তাৎক্ষণিক বক্তৃতার বিষয় :

তাৎক্ষণিক বক্তৃতার বিষয় : ১) বিজ্ঞান বিষয়ক : ইন্টারনেট ও যুব সমাজ অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো মন্দ —-------------------------------------- ২) সাহিত্য বিষয়ক : রবীন্দ্র সাহিত্য বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক অথবা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু -মুসলমান —-------------------------------------- ৩) খেলাধুলা বিষয়ক : খেলাধুলা ও শরীর স্বাস্থ্য অথবা খেলাধুলা : ডিজিটাল মিডিয়ার প্রভাব ৪) শিক্ষা বিষয়ক : শিক্ষার সঙ্গে লেখাপড়ার সম্পর্ক অথবা শিক্ষার প্রয়োজনীয়তা কী চাকরি পাওয়া পর্যন্ত? —-------------------------------------- ৫) স্বাস্থ্য বিষয়ক : মদ্যপান - একটি ক্ষতিকর অভ্যাস? অথবা রাতজাগার সঙ্গে শারীরিক ও মানসিক সমস্যার সম্পর্ক —------------xx —-------------

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য Details of cultural events - 2024 (সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য)

ম্যাগাজিন প্রকাশ ও বিতরণ সংক্রান্ত নোটিশ

 ম্যাগাজিন প্রকাশ ও বিতরণ সংক্রান্ত নোটিশ : সাথি, এবিটিএ এর মাসিক মুখপত্র ' শিক্ষা ও সাহিত্য ' প্রকাশিত হয়েছে । আগামী ১ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়ে অনুষ্ঠান মঞ্চ থেকে আপনার ম্যাগাজিনটি অবশ্যই সংগ্ৰহ করে নেবেন। গ্রাহক তালিকা ও স্ট্যাটাস দেখতে এখানে ক্লিক করুন ।

Welcome Message from ABTA

  Welcome to ABTA SONARPUR - II 📢 এবিটিএ সোনারপুর জোনাল কমিটি আপনাকে স্বাগত জানাচ্ছে।  এবিটিএ সোনারপুর জোনাল কমিটি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে এই পোর্টালটি ভিজিট করুন । অতিরিক্ত তথ্য জানতে জোনাল সম্পাদকের সঙ্গে যোগাযোগ করুন।

সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক নোটিশ

সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক নোটিশ এতদ্বারা সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ০১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখনও কোন স্কুলের প্রতিগোগীদের নাম জমা পড়েনি। অতএব সকল সদস্যগণকে আগামী কালের মধ্যে প্রতিযোগীদের নামের তালিকা এখানে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক মিটিং

সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক মিটিং সোনারপুর ২ নম্বর আঞ্চলিক শাখা জোনাল সম্পাদক মন্ডলীর সভা তারিখ : ২১/৮/২০২৪ উপস্থিত সদস্যগণ : ১) শংকর দাস গুপ্ত ২) আলী হোসেন মন্ডল ৩) শংকর সিং ৪) সুদীপ্ত ভাস্কর দত্ত ৫) ননীগোপাল সেন ৬) সুরজিৎ মজুমদার ৭) অনুপম রায় ৮) রঞ্জিত মন্ডল ৯) গৌতম ব্যানার্জি আলোচ্য বিষয় : ১) সংগঠন ২) সদস্য সংগ্রহ ৩) সাংস্কৃতিক প্রতিযোগিতা শোক প্রস্তাব : জোনাল কমিটির সভায় শোক প্রস্তাব : আমাদের জোনের সম্পাদক মৌলিনাথ চৌধুরী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আর জি কর হসপিটালের চিকিৎসক ডা. তিলোত্তমা, উৎপলেন্দু চক্রবর্তী প্রমুখের অকাল প্রয়াণে আজ সভায় এক মিনিট নিরবতা পালন করা হলো। সিদ্ধান্ত সমূহ : ১) আগামী ৩০/০৯/২০২৪ তারিখ পর্যন্ত সহ-সম্পাদক হিসেবে আলী হোসেন মন্ডলকে জোনের কাজকর্ম দেখার সিদ্ধান্ত হল। জোনের পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে। ২) প্রাইজ : i) মেমেন্টো দেয়া হবে : প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ii) দায়িত্বে থাকছেন : ১) রঞ্জিত কুমার মন্ডল, ২) ননীগোপাল সেন, এবং ৩) শংকর সিংহ। ৩) সার্টিফিকেট (যদি সম্ভব হয়) : দায়িত্বে থাক...